আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:21 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 7:47 am
ফকিরহাটে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের  ফকিরহাটে বুদ্ধি প্রতিবন্ধী  তাসকিন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।






সোমবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের বড়মসজিদের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাসকিন পাইকপাড়া এলাকার মোহাম্মদ আবু মুসার ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আলম বলেন, বাড়ির পাশে পুকুরে এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাসকিনের মরদেহ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, তাসকিন গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে বুদ্ধি প্রতিবন্ধী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম