আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:25 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 8:03 am
২১ দিন পর বাংলাদেশীর লাশ ফেরৎ দিল বিএসএফ
ঝিনাইদহ প্রতিনিধি।।

২১ দিন পর বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী আব্দুর রহিমের লাশ ফেরৎ দিল বিএসএফ। রোববার রাতে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০ এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরৎ দেয় বিএসএফ।

এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। বিএসএফ’র কাছ থেকে লাশ গ্রহনের পর মহেশপুর থানা পুলিশ মৃতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান রাতে এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ গত ৩ নভেম্বর মহেশপুরের পলিয়ানপুর বিওপির বিপরীতে মেইন পিলার ৬০ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ দিকে ভারতের নদীয়া জেলার ধানতলা থানাধীন খয়রামারি নারায়নপুর নামক স্থানে বিএসএফ এর গুলিতে নিহত হন মহেশপুর উপজেলার বাউলি গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (৪২)। ভারতের ৯৯ ব্যাটালিয়ন নারায়নপুর বিএসএফ জোয়ানরা তাকে গুলি করে হত্যা করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম