প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:21 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 7:57 am
ধামরাই প্রতিনিধি।।
ধামরাইয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। তারই জের ধরে গৃহবধুর স্বামী দুই আত্মীয়র বিরুদ্ধে গত শনিবার রাতে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩৬, তারিখ- ২৪ নভেম্বর, ২০১৯)।
মামলায় যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তারা হলেন, তাঁরা হলেন, তোফাজ্জল হোসেন (৪০), পিতা- আঃ আলী, গ্রাম- মালঞ্চ এবং এরশাদ (৩০), গ্রাম-পথহারা, ধামরাই, ঢাকা।
মামলা সুত্রে পুলিশ জানায়, গত শুক্রবার (২২ নভেম্বর) ধর্ষিতার স্বামীর বোন জামাই অভিযুক্ত তোফাজ্জল ও খালাতো ভাই এরশাদ পূর্বপরিকল্পনা অনুসারে গৃহবধূর ঘর তালা দিয়ে রেখে আগের একটি বিচারের কথা বলে চকের কলাবাগান দিয়ে নিয়ে যাওয়ার সময় কলাবাগান এর ভিতরে নিয়ে জোরপূর্বক গন-ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার গৃহবধূ শনিবার রাতেই তার পরিবারের লোকজনকে বিষয়টি সম্পর্কে অবগত করলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে ঘটনা জানতে পেরে ঐ রাতেই ধামরাই থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন আছে মামলার তদন্তও চলছে, পাশাপাশি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান তিনি।