প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 12:14 pm
লালমনিরহাট প্রতিনিধি।।
বজ্রপাত হতে সুরক্ষা পেতে লালমনিরহাটের আদিতমারীতে বিভিন্ন রাস্তায় তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের একটি এইচবিবি করণ রাস্তায় তালবীজ রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এদিন দুটি রাস্তায় এলাকাবাসীর সহায়তায় প্রায় এক হাজার তালবীজ রোপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাবিখা, টিআর, ইজিপিপি, হেরিং বোন বন্ড রাস্তায় তাল বীজ রোপন কার্যক্রম শুরু করা হয়েছে। বজ্রপাত হতে সুরক্ষা পেতে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।