আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:01 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 1:55 pm
পাটগ্রামে আ’লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২ 
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের পুলিশসহ অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠের সম্মেলন স্থলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৯ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় দলীয় সম্মেলন চলছে। সোমবার ছিল শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন। ওই সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়। সম্মেলন শুরু হওয়ার আগে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের অনুগতদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের সাথে যোগাযোগ করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগের বিদ্যমান দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম