আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 6:14 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 5:04 pm
কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানবাধিকার  দিবস পালন ও র‌্যালী
কাউখালী প্রতিনিধি।। কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার  দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন ও র‌্যালী
কাউখালী প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী শাখার উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ ও বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। উপস্থাপক ছিলেন সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার। ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ-আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই” এই প্রতিপদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক শাহীদা হক, আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম, ২নং আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁন, সাবেক চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, নাগরিক উদ্যোগ কাউখালী শাখার এরিয়া

 

ম্যানেজার উত্তম কুমার শীল, কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি জনাব আলীউজ্জামান, এবং কাউখালী উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার খাদিজা আক্তার রেখা। মানববন্ধনে নারীর প্রতি চলমান সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য স্থানীয় জনসাধারনকে আহবান জানানো হয়। মানববন্ধনে সাংবাদিক, নারী-পুরুষ, তরুন-তরুনীসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম