আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:04 pm || প্রকাশের তারিখ: November 25, 2019, 6:34 pm
আবারো আড়াইশ’ পেঁয়াজের কেজি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  অস্থিরতার মধ্যেই চলছে পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি ২২০ থেকে ২৩০ টাকা দরে। আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। তবে চীন, মিশর, পাকিস্তান, তুরস্কের পেঁয়াজ শ্যামবাজারে নেই বলে জানান ব্যবসায়ীরা।

নানা উদ্যোগের পরও লাগাম টানা যায় নি পেঁয়াজের দামে। সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের কোন উদ্যোগই কাজে আসছেনা।

আজ (সোমবার) রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারী বাজার ঘুরে দেখা যায় দুইশোর ঘরে স্থির হয়ে আছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, দাম সহনীয় পর্যায় আসার শিগগিরই কোন সম্ভাবনা দেখছেন না তারা।

খুচরা বাজারে পাওয়া যাচ্ছে না দেশি পেঁয়াজ। যা পাওয়া যাচ্ছে মিয়ানমারের পেঁয়াজ তাও প্রতিকেজি ১৮০ থেকে ২০০ টাকা। এ কারণে পেঁয়াজ বিক্রি কমে গেছে।

এদিকে, পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ খুঁজতে ১০ আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

এদিকে, চালের বাজারও রয়েছে অস্থির; এখনো কমেনি দাম। মিনিকেট রশিদ চালের দাম বস্তায় তিনশ’ টাকা বাড়ালেও সেখানে বস্তায় কমে এসেছে মাত্র ২৫ টাকা। যা পাইকারী বাজারে বিক্রি হচ্ছে কেজি ৪৬ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে চালের দাম বৃদ্ধির পায়তারা করছেন মিল মালিকরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম