আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 6:58 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 5:51 am
কোদালপুর ইউনিয়ন আ.লীগরে ত্রি-বার্ষিক সম্মেলন
ইউসুফ গোহার,গোসাইরহাট থানা প্রতিনিধি।। 
গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর ) বেলা ২টায় কোদালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্বেলন অনুষ্ঠিত হয়।
কোদালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরউদ্দিন খালাসীর সভাপতিত্বে সম্বেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

 

তিনি বলেন, সারা দেশের মত শরীয়তপুর জেলা , উপজেলা, ইউনিয়ন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় আজ কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্বেলন হতে যাচ্ছে। তাই তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্বেলন উদ্ভোধন করেন গোসাইরহাট উপজেলা আওয়ামী লীাগের সভাপতি শাহজাহান শিকদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম