আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 6:58 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 8:14 am
শার্শায় সড়ক পরিবহন আইন-২০১৮ “সচেতনতা সপ্তাহ” পালিত
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। ট্রাফিক আইন মেনে চলুন দূর্ঘটনা মুক্ত জীবন নিশ্চিত করুন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এই স্লোগানে ড্রাইভার দেরকে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অপরাধ, বিচার ও দন্ড বিষয়ক সচেতনতায় সড়ক পরিবহন আইন-২০১৮ সচেতনতা সপ্তাহ" পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় শার্শা থানা যশোরের আয়োজনে নাভারণ সাতক্ষীরার মোড়ে এ "সচেতনতা সপ্তাহ" পালন করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সচেতন জনগণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম