আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 9:50 am
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মইনুল হোসেন প্লাবন,শেরপুর।। শেরপুরে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সভায় বিজয় দিবস ২০১৯ উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ও নির্দেশনায় বিভিন্ন আয়োজক কমিটি গঠন করা হয়।

 

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। ওইসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম