আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 7:11 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 12:40 pm
যশোর শার্শায গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ পলাতক আসামি আটক
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শার্শা থানার কন্যাদহ গ্রামের রহমত বদ্দির ছেলে পলাশ বদ্দি (৪২), কাশিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), চটকাপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোমেছা খাতুন (৪৭), একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া খাতুন (৪৩), মফিজুর

রহমানের স্ত্রী জামিলা খাতুন (৩৫), রাজনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে জুয়েল রানা (৫০), সমন্ধকাঠি গ্রামের মজিদের ছেলে ট্রিপন (৪০) ও ধলদা গ্রামের লাবুর স্ত্রী ফরিদা খাতুন (৪৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা থানার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম