আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 5:37 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 3:57 pm
৫৮ বিজিবির অভিযানে বিপুল পরিমারণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের ৫৮ বিজিবি’র সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেদিনীপুর বিওপি’র সদস্যরা হরিহরনগর গ্রামের একটি আম বাগান থেকে প্রথমে মালিকবিহীন অবস্থায় ১,১৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এরপর রাজাপুর বিওপি’র অর্ন্তগত শিংনগর বাঁশবাগানের মধ্য হতে ৪৬ বোতল এবং গয়েশপুর বিওপি ১০৪ বোতলসহ মোট ১৩৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান মঙ্গলবার বিকালে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম