প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 5:37 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 4:25 pm
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে আরো ৯ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোর রাতে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার ভোররাতে জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী ও শিশু রয়েছে ২ জন। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই জবাংলাদেশের নাগরিক বলে দাবি করছে। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২’শ ৩৮ জনকে আটক করেছে বিজিবি। ঝিনাইদহ জেলা কারাগার সুত্রে জানা গেছে, আগে যারা আটক হয়েছিলেন তাদের সবাই জামিনে মুক্ত হয়ে চলে গেছেন।