আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 5:37 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 4:55 pm
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চাকলাপাড়ার সিও কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে সিও সংস্থা।

সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম