প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:51 am || প্রকাশের তারিখ: November 27, 2019, 8:10 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
নৌযান শ্রমিকরা ১১ দফা দাবি আদায়ের জন্য আগে বেশ কয়েক দফা আন্দোলন করেছিল। নৌমন্ত্রীর আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করলেও তাদের অধিকাংশ দাবি পূরণ করেনি লঞ্চ মালিকরা।
তাই আগামী ২৯ তারিখ রাত ১২টার পর থেকে তারা ধর্মঘটে যাবে। এ কথা জানিয়েছে বরিশাল নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আবুল হাসেম।একজন শ্রমিক জানিয়েছেন, চরমোনাই মাহফিলের কারণে বরিশালে নৌ-ধর্মঘট পিছিয়ে দেওয়া হয়েছে।প্রতিদিনের মতো বরিশাল নৌ বন্দর থেকে আভ্যন্তরীণ সব রুটে নৌ চলাচল করছে।