আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:51 am || প্রকাশের তারিখ: November 27, 2019, 11:51 am
যশোর জেলা আওয়ামী-লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ফের সভাপতি-সম্পাদক হলেন মিলন ও শাহীন
আসাদুর রহমান যশোর।। যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারের সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।আজ বুধবার যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথির বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন। সবমিলিয়ে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আজ ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আব্দুল মজিদ, হায়দার গণি খান পলাশ, একেএম খয়রাত হোসেন, আব্দুল খালেক, অ্যাডভোকেট আলী রায়হান ও গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আশরাফুল আলম লিটন ও মীর জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে। আর প্রচার সম্পাদক করা হয়েছে মুন্সি মহিউদ্দিনকে।

এছাড়া সম্মেলন থেকে সদস্য হিসেবে ইসমাত আরা সাদেক, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন ও রনজিৎ কুমার রায়ের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আব্দুল মজিদ, হায়দার গণি খান পলাশ, একেএম খয়রাত হোসেন, আব্দুল খালেক, অ্যাডভোকেট আলী রায়হান ও গোলাম মোস্তফা।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আশরাফুল আলম লিটন ও মীর জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে। আর প্রচার সম্পাদক করা হয়েছে মুন্সি মহিউদ্দিনকে।এছাড়া সম্মেলন থেকে সদস্য হিসেবে ইসমাত আরা সাদেক, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন ও রনজিৎ কুমার রায়ের নাম ঘোষণা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম