প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 7:44 am || প্রকাশের তারিখ: November 27, 2019, 2:49 pm
সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি।।
মঙ্গলসভার অষ্টম আসর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ সভাপতিত্ব করেন।
এবারের আলোচনার বিষয় "প্রেক্ষাপট ঝিনাইদহ : উনিশ শতকে বাউল মানবধর্মের বিকাশ"। মূল আলোচক ছিলেন বিশিষ্ট দর্শনশাস্ত্রী, গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। মূল আলোচনার উপর আলোচনা করেন ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম। সঞ্চালনা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা সুমন শিকদার। অনুষ্ঠানে ঝিনাইদহের সুধীজনেরা উপস্থিত থেকে আলোচনা ও গান উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে লালন সাঁই, দুদ্দু সাঁই, পাঞ্জু শাহ ও পাগলা কানাইয়ের গান পরিবেশন করেন যথাক্রমে জামিরুল বয়াতি, পাগলাকানাই মিউজিক স্কুলের শিল্পী সুমি ও লামিয়া জামান