প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:59 am || প্রকাশের তারিখ: November 27, 2019, 5:01 pm
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইয়াবা বিক্রি করার সময় পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাঁর সহযোগী চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল আবুল বাশার মাগুরা সদরের হাজিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁর সহযোগী রাজীব এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি বলে জানিয়েছেন মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুর রহিম।
তিনি জানান, আটক পুলিশ সদস্য আবুল বাশারের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়দিয়া গ্রামে। রাজীব মাগুরার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে এক পুলিশ সদস্য আটকের খবর জানতে পেরে খোঁজ নিয়ে জানা যায়, আটক বাশারের বিরুদ্ধে ইতেমধ্যে শৃখলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।