আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 1:34 pm || প্রকাশের তারিখ: November 27, 2019, 7:15 pm
দ্রুতই শুরু হচ্ছে তিতুমীর কলেজের ড্রেনেজ সংস্কার: অধ্যক্ষ
কলেজ প্রতিনিধি।। বর্ষাকালে সামান্য বৃষ্টি কিংবা ভারী বর্ষনে জলাবদ্ধতা ঢাকা শহরে নতুন কিছু নয়। তাই তার ব্যতিক্রম ঘটেনি সরকারি তিতুমীর কলেজেও বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে বসার স্থান গুলো সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়।  এবং তাদের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটে।

তবে এই সমস্যার সমাধানে খুব দ্রুতই ড্রেনেজ সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন। তিনি বলেন, বর্ষা মৌসুমের আগের পুরোটা সময় জুড়ে আবর্জনায় ভরাট হয়ে যাওয়া বিভিন্ন জায়গা, সিগগির ড্রেনেজ লাইন পরিষ্কার করা হবে। যার ফলে বর্ষাকালীন সময়ে ভারি বৃষ্টিতেও কোনো পানি জমে থাকার সম্ভাবনা থাকবে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম