আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:42 am || প্রকাশের তারিখ: November 28, 2019, 9:03 am
নেত্রকোনায় তিনদিন ব্যাপী নজরুল সম্মেলন শুরু
নেত্রকোনা সংবাদদাতা।।   জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে নেত্রকোনায় তিন দিন ব্যাপী নজরুল সম্মেলন শুরু হয়েছে।

কবি নজরুল ইনস্টিটিউট এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক যতীন সরকার।

আলোচনায় বক্তারা নজরুলের গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচারে নবীন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম