প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:52 pm || প্রকাশের তারিখ: November 28, 2019, 9:53 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
দেশে ফিরেছে লিবিয়ায় ড্রোন হামলায় নিহত ৩ কর্মীর মরদেহ। একই ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫২ জন।
আজ (বৃহস্পতিবার)সকাল সাড়ে ৯টায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
দেশে ফেরা এসব কর্মীর মধ্যে সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।
এছাড়া গত ১৮ নভেম্বর দেশটির রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় আকাশ থেকে চালানো হামলা ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মারাত্মক আহত হয় ১০ বাংলাদেশি।
এই ফ্লাইটে তাদের তিন কর্মীর মরদেহসহ আহত ১০ বাংলাদেশিও ফিরেছেন।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।