আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 11:51 pm || প্রকাশের তারিখ: November 28, 2019, 5:41 pm
ধামরাইয়ে নির্মাণধানী ভবন থেকে পরে ২ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। ধামরাইয়ে একটি কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরো এক শ্রমিক সাভারের এনাম মেডিকেলে এন্ড কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাভারের এনাম মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজিম নামে এক শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. নূর হোসেন রবিন । এর আগে ওই ঘটনায় সকালে হাসপাতালে নেওয়ার পর আরো এক শ্রমিককে মৃত্যু হয় বলে জানিয়েছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

 

নিহতরা হলেন- চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)।নিহতদের সহকর্মী শ্রমিক মুসলিম জানান, সকালে ধামরাইয়ের বালিথায় একেএইচ গ্রুপের নির্মানাধীন একটি ভবনে তারা বিশ শ্রমিক কাজ করছিলেন। এসময় ভবনের তৃতীয় তলায় বাইরের অংশের একটি দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন ইদুল, আনোয়ারুল ও আজিম। হঠাৎ দুর্ঘটনাবশত তারা যে রশিতে বসে কাজ করছিলেন তা ছিড়ে যায়। এতে তিন জন নিচে পড়ে গেলে তাদের গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইদুলকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম