আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 6:11 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 12:12 pm
বেনাপোলে ১০ কেজি গাঁজা উদ্ধার
বেনাপোল(যশোর)প্রতিনিধি।। বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মোস্তফার বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার(২৮ শে নভেম্বর) রাত সাড়ে ৮ টার সময় এসআই পিন্টু লাল দাস,এএসআই রবিউল,এএসআই শরিফুল ও কনেস্টবল আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতিটের পেয়ে বাড়ি থেকে মোস্তফা পালিয়ে যায়। পলাতক আসামী মোস্তফা রঘুনাথপুর গ্রামের মৃত মিয়া জান এর ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম