আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 12:33 pm
বান্দরবানে সীমান্তে মাইন বিম্ফোরনে নিহত ১, আহত দুই
কক্সবাজার সংবাদদাতা।। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্তের মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে এক  রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দুই জন রোহিঙ্গা।

বৃহস্পতিবার রাতে ঘুমধুম সীমান্ত এলাকার ৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হামিদ হোসেন (৩১) উখিয়ার কুতুপালং ক্যাম্পের আব্দুল করিমের ছেলেআহতরা হলো, একই ক্যাম্পে হাবিব
উল্লাহ ও জুয়েল হক।

স্থানীয়রা বলছেন, রোহিঙ্গা পারাপার ঠেকাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে তাদের এলাকায় গোপনে স্থলমাইন পুতে রেখেছে। সেগুলোর একটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে হতাহতরা সেখানে কেন গিয়েছিল বা কোথা থেকে আসছিল তা নিশ্চিত করতে পারেননি কেউ।

বিস্ফোরণের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ওই রোহিঙ্গা যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অপর দুই জনকে আহতাবস্থায় উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, হয়তো তারা মিয়ানমার থেকে এপারে আসার চেষ্টা করছিল বা তারা মাদক ব্যবসায়ীও হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম