আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 9:32 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 12:53 pm
ধামরাই থানাতে নতুন গাড়ি উপহার দিল দি একমি ল্যাবরেটরিজ
ধামরাই প্রতিনিধি।।

পুলিশ বাহিনীতে লোকসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত ! আর এরই কারণে প্রত্যেক পুলিশের থাকার জায়গার চাহিদা দিন দিন বেড়েই চলেছে । এজন্য নতুন নতুন বিল্ডিং নির্মাণের কার্যক্রম ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চলমান রয়েছে বলে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানিয়েছেন ।

তিনি আরও  বলেন, ঢাকা জেলার যে সব থানায় পুলিশের থাকার সমস্যা রয়েছে সে সব থানার সমস্যা দ্রুত দূর করা হবে।   বৃহস্পতিবার (২৮নভেম্বর) রাতে দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর পক্ষ থেকে ধামরাই থানায় নতুন গাড়ি প্রদান অনুষ্ঠানে এসে পুলিশ সুপার এসব কথা বলেন।

নতুন গাড়ি পাওয়ায় পুলিশি সেবা দ্রুত সময়ে জনগণের মাঝে পৌঁছে যাবে বলেও অভিমত ওই পুলিশ সুপারের। তিনি আরো বলেন, চাহিদার তুলনায় গাড়ি কম থাকায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিত হতে অতিরিক্ত সময় এখন ক্রমশই কমে যাবে।  এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর (ক্রাইম) অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনও পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান। উক্ত  অনুষ্ঠানে দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর পক্ষ থেকে মানব সম্পদ বিভাগের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম