প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 10:18 am || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:01 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে ইব্রাহিম খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) সকালে ক্রেন দিয়ে লোহার মালামাল সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে ক্রেনের সাহায্যে লোহার মালামাল স্থানান্তরের কাজ চলছিল। এ সময় তারেক নিচে কাজ করছিলেন। এক পর্যায়ে লোহার মালামাল তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।