প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 9:36 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:07 pm
দিনাজপুর সংবাদদাতা।।
দিনাজপরের নবাবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে দোকান ঘরে আগুন দিয়েছে দুবৃত্তরা। দোকান পুড়ে ছাই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকা।
দোকানের পাশের খিজিরপুর স্কুলের নৈশ প্রহরী ও স্থানীয়রা জানায়,গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টী মুরাদপুরের খিজিরপুর স্কুল সংলগ্ন মোঃ মেজবাউল এর দোকান ঘরটিতে কে বা কাহারা আগুন দেয়।
রাতে দোকানঘর পোড়ার শব্দে নৈশ প্রহরীর ঘুম ভাঙ্গে। আগুন দেখতে পেয়ে চিৎকার হৈ চৈ করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করতে থাকে। ততোক্ষনে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ মেজবাউলে আমাদের জানান,দোকানের মালামাল ও নগদ টাকাসহ তার প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়েছে।এব্যাপারে নবাবগঞ্জ থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।