আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:11 pm
গণভবনে আ.লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে দলীয় সভানেত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে কাদের মনোনয়ন দেয়া হবে তা নিয়ে আলোচনা হয় সভায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম