আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 9:36 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:14 pm
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্তি ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি।।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক রেজিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে চিরিরবন্দর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মজিবর রহমান শাহ্ বলেন, এ বিষয়ে এখনো কোন চিঠি পাই নি।

তবে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজিনা ইসলাম এর কাছ থেকে কমিটি বিলুপ্তি হওয়ার ঘোষণা কেন্দ্র থেকে দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজিনা ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা মোতাবেক চিঠির মাধ্যমে চিরিরবন্দর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। তবে কি কারনে করা হয়েছে তা কেন্দ্রীয় কমিটি আমাদের জানায় নি। তিনি আরো জানান, কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপি’র কার্যক্রম চলমান রাখার নিমিত্তে আগামী ৭ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠন করা হবে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম