প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 9:36 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:12 pm
পাইকগাছা প্রতিনিধি।। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’উপলক্ষে জাকের পার্টির কর্মসূচী অনুষ্ঠিত
শুক্রবার সকালে পাইকগাছা উপজেলায় আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনের জনগনের প্রতি সংহতি প্রকাশের লক্ষে জাকের পার্টির মানব বন্ধন করেন।
মোঃ এরশাদ মোড়লের সভাপতিত্বে এবং ইফতেখার সুমন এর পরিচালনায় প্রধান অতিথি শেখ মোর্তোজা আল মামুন রাজু সভাপতি জাকের পার্টি পাইকগাছা উপজেলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম ইয়াসির আরাফাত, সভাপতি জাকের পার্টি ছাত্রফ্রন্ট খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেহেদী জামান সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক জাকের পার্টি পাইকগাছা উপজেলা। এছাড়াও জাকের পার্টির স্থানীয় নেতৃবৃন্দুগন উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।