আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:41 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:24 pm
পতনের ঘন্টা বেজে গেছে সরকারেরঃ ফকরুল
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

ক্ষমতাসীনদের অপশাসনে তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। ৫ ডিসেম্বরের মধ্যে কারাবন্দি বেগম খালেদা জিয়ার জামিন না দিলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আজ (শুক্রবার) রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব বলেন দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতারা।

জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব এর এই আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যার দিকে না তাকিয়ে সরকারি দল এখন বিএনপি জুজুতে ভুগছে। সরকারের বিদায়ঘন্টা বেজে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

একইস্থানে আরেক কর্মসূচিতে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। আপিল বিভাগের নির্দেশ মতো তার স্বাস্থ্যের সঠিক প্রতিবেদন তুলে ধরতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবে অপর আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, সরকারের ব্যর্থতায় ক্ষমতায় পরিবর্তন চায় দেশের মানুষ।

আগামী দিনের আন্দোলনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম