আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 1:28 pm
আন্দোলেনের নামে সহিংসতা হলে সমুচিত জবাবঃ কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

আন্দোলনের নামে বিএনপি সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে সতর্ক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আজ (শুক্রবার)সকালে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে মৎসজীবী লীগের কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় কাদের আরো বলেন, চোখে কালো চশমা থাকায় বিএনপি দেশের উন্নয়ন দেখে না। দলটি আইন, আদালত মানে না বলেই আদালত প্রাঙ্গণে সহিংস কর্মকাণ্ড চালায়।

মৎস্যজীবীদের উন্নয়নে কাজ আহ্বান জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন,  খেয়াল রাখতে হবে মৎস্যজীবী লীগ যেন চাঁদাবাজদের দোকান না হয়।

পরে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম