আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 10:19 am || প্রকাশের তারিখ: November 30, 2019, 12:31 pm
কাউখালীতে ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির উদ্যোগে শীতার্ত গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
কাউখালী সংবাদদাতা।। ‘‘আসুন সম্মিলিত ভাবে শীতার্তদের পাশে দাঁড়াই’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির উদ্যোগে ছয়শত শীতার্ত গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সম্মুখে ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বিশেষ অতিথির বক্তব্য দেন, শিয়ালকাঠী ইউনিয়ন চেয়ারম্যারন শিকদার মোঃ দেলোয়ার হোসেন, ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির প্রধান উপদেষ্টা ইয়াহিয়া মাহমুদ খোকন, ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির উপদেষ্টা কমিটির সদস্য মোঃ শহিদুল্লাহ, শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার।

প্রধান বক্তার বক্তব্য দেন, ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির উপদেষ্টা কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন, ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা সিকদার। পরিচালনায় ছিলেন ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন রিপন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল মামুন। সার্বিক তত্ত¡াবধানে ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান সিকাদর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম