প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 9:41 pm || প্রকাশের তারিখ: November 30, 2019, 12:36 pm
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় পরিবেশ রক্ষায় বাল্য বিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গঠন বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা প্রেসক্লাব রোডের উন্মেষ উচ্চ বিদ্যালয়ের হল রুমে জনউদ্যোগের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগের ফেলো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আরিফুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, কামাল হোসাইনসহ অরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে বাল্য বিবাহ রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই প্রদান করা হয়।