আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 10:19 am || প্রকাশের তারিখ: November 30, 2019, 1:04 pm
কাউখালীতে শিশু ও নারী উন্নয়নে দু’দিনব্যাপী শিশু মেলা শুরু
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার থেকে দু’দিনব্যাপী জেলার কাউখালী উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শিশু মেলা শুরু হয়েছে।

শিশু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ জাকির হোসেন। উপজেলার সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম। এসময় বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর তথ্য অফিসারগণ উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই মেলায় উপজেলার ১০টি বিদ্যালয় ১০টি স্টলে অংশ নিয়ে তাদের উৎপাদিত বিভিন্ন উপকরনাদি মেলায় উপস্থাপন করে। মেলা দেখতে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের সূধীবৃন্দের সমাগম ঘটে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম