প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 8:36 pm || প্রকাশের তারিখ: November 30, 2019, 2:59 pm
লিয়াকত হোসেন।। রাজশাহীতে আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে আজ শনিবার সকাল ১০ টার দিকে র্যালি বের করা হয়। কর কমিশনার ড. খন্দকার মোহাম্মদ ফেরদৌস আলমের নেতৃত্বে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কর আপীল অঞ্চলের কমিশনার মোহাম্মদ মাসুদ, রাজশাহীর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মো. জাফর ইমাম, উপ-কর কমিশনার (সদর দফতর-প্রশাসন) আবু নসর মোঃ মাহবুবুজ্জামান, উপ কর কমিশনার জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন ও নবাব সিরাজ উদ দৌলা, সহকারী কর কমিশনার নজরুল ইসলাম ও তোফায়েল আহমেদ।
র্যালিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। র্যালি শুরুর আগে কর কমিশনার ড. খন্দকার মোহাম্মদ ফেরদৌস জানান এবারের মেলায় রিটার্ন জমা পড়েছে ৩৪ হাজার ১৫৪টি। আর সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫ হাজার ২৯১জন। এছাড়া নতুন টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ২ হাজার ৯০৪ জন। গত ১৪ থেকে ২০ নভেম্বর রাজশাহী আয়কর ভবন চত্বরে সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।