আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:39 pm || প্রকাশের তারিখ: November 30, 2019, 3:22 pm
পাকিস্তান সীমান্তে দু’শো সাঁজোয়া যান মোতায়েন করবে ভারত
আমাদেরবাংলাদেশ ডেস্ক: পাকিস্তান সীমান্তে সামরিক বাহিনীর দু’শো সাঁজোয়া যান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পাঞ্জাব ও রাজস্থানের পাকিস্তান সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এসব সাঁজোয়া যানে থাকবে ভারতের নিজেদের তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অঞ্চলটি জুড়ে নদী ও খাল রয়েছে।

এ সব সাঁজোয়া যানের রাস্তা বা সড়ক পথে পাঁচশ’ এবং নদী বা খাল দিয়ে আড়াইশ কিলোমিটার এলাকা টহল দেয়ার সক্ষমতা রয়েছে। পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন সীমান্তে এ সাঁজোয়া বহর মোতায়েনের উদ্যোগ নিল নয়াদিলি­।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম