আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:36 pm || প্রকাশের তারিখ: November 30, 2019, 3:23 pm
নীতি ও আদর্শের সাথে আপোস না করার আহবান রাষ্ট্রপতির
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্যক্তিগত চাওয়াপাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপোস না করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।


আজ শনিবার(৩০ নভেম্বর)দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ব্যক্তিস্বার্থের জন্য নীতি বিসর্জন দিয়েছেন। যা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য মানহানিকর ও অপমানজনক। এ থেকে বেরিয়ে আসার আহবান জানান রাষ্ট্রপতি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম