আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 4:43 am || প্রকাশের তারিখ: November 30, 2019, 3:27 pm
মহানগর আওয়ামী লীগের নতু কমিটি ঘোষণা
রাজু মোল্লা।।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরে সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণে আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি এবং হুমায়ূন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


বিকেলে, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরে সভাপতি পদে ৮জন, সাধারণ সম্পাদক পদে ৯জন এবং দক্ষিণে সভাপতি পদে ৭ জন  ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম প্রস্তাব করা হয়।

দলীয় প্রধান শেখ হাসিনার পরামর্শে তাদের মধ্য থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামি তিন বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম