আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:36 pm || প্রকাশের তারিখ: November 30, 2019, 3:54 pm
ভোট জালিয়াতিতে জড়িত ব্যাক্তিদের সমালোচনা মানায় নাঃ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভোট জালিয়াতি করে যে বিএনপি ক্ষমতায় এসেছিলো সেই দলে নেতাদের নির্বাচন নিয়ে সমালোচনা করা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের সব অর্জনই সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহানগরীর দুই শাখার সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন তিনি।

সম্মেলনের উদ্বোধনী পর্বে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভোট জালিয়াতি করে যে বিএনপি ক্ষমতায় এসেছিলো সেই দলে নেতাদের নির্বাচন নিয়ে সমালোচনা করা মানায় না। পাকিস্তানীদের দেখানো পথে বিএনপি-জামায়াত দেশজুড়ে বিভৎস অত্যাচার করেছিলো বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, নিজেদের স্বার্থে দেশের মানুষকে হত্যা করাসহ সম্পদ ধ্বংস করেছে বিএনপি। খালেদা জিয়া এবং তার ছেলেদের দুর্নীতির কথা দেশের মানুষ এখনো ভুলেনি।

এ সময় আওয়ামী লীগ সভাপতি দেশের উন্নয়নে তার সরকারের নেয়া নানান উদ্যোগের কথা  বলেন। দেশ বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সচেতন হওয়ার পরামর্শও দেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম