আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 1:35 pm || প্রকাশের তারিখ: November 30, 2019, 7:20 pm
নোবিপ্রবিতে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আজ
নোবিপ্রবি প্রতিনিধি।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (১ম বর্ষে)  সকল কোটায়( মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন-দলিত, প্রতিবন্ধী, খেলোয়াড় কোটায়)  উত্তীর্ণ  শিক্ষার্থীদের  সাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম  আজ ১ ডিসেম্বর ( রবিবার)  বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী  ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

 কোটায় ইউনিট ভিত্তিক আসন সংখ্যা ও ভর্তির সময়সূচিঃ

এ  ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ১০ টি,উপজাতি কোটায় ৫ টি এবং অন্যান্য ২ টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম  ১ থেকে ৫০ পর্যন্ত  সকাল ১০ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ২৫ পর্যন্ত সকাল ১০.৩০ টায়  এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী খেলোয়াড় কোটায় মেধাক্রম ১ থেকে ৫ পর্যন্ত সকাল ১০:৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

বি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৬ টি,উপজাতি কোটায় ৩  টি এবং অন্যান্য ১ টি । মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম  ১ থেকে ২৫ পর্যন্ত  সকাল ১১ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত সকাল ১১.৩০ টায়  এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী খেলোয়াড় কোটায় মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত সকাল ১১.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

সি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৮ টি,উপজাতি কোটায় ৪ টি এবং অন্যান্য ২ টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম  ১ থেকে ৪০ পর্যন্ত  সকাল ১২ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ২০ পর্যন্ত সকাল ১২.৩০ টায়  এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী খেলোয়াড় কোটায় মেধাক্রম ১ থেকে ৫ পর্যন্ত সকাল ১২.৩০  টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

ডি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ১৩ টি( বিজ্ঞানে ৯ টি,ব্যবসায় প্রশাসনে ৩ টি,মানবিকে ১ টি), উপজাতি কোটায় ৮টি ( বিজ্ঞানে ৫ টি,ব্যবসায় প্রশাসনে ২ টি,মানবিকে ১ টি) এবং অন্যান্য ৪টি( বিজ্ঞানে ২ টি,ব্যবসায় প্রশাসনে ১ টি,মানবিকে ১ টি)। মুক্তিযোদ্ধা কোটায় ( বিজ্ঞানে মেধাক্রম  ১ থেকে ২০ পর্যন্ত,  ব্যবসায় প্রশাসনে মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত  এবং মানবিকে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত)  দুপুর ২ টায়, উপজাতি কোটায় (বিজ্ঞানে মেধাক্রম  ১ থেকে ১৫ পর্যন্ত,  ব্যবসায় প্রশাসনে মেধাক্রম ১ থেকে ৭ পর্যন্ত  এবং মানবিকে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত)  দুপুর ২.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী, খেলোয়াড়) কোটায় (বিজ্ঞানে মেধাক্রম  ১ থেকে ৫ পর্যন্ত,  ব্যবসায় প্রশাসনে মেধাক্রম ১ থেকে  ৩  পর্যন্ত  এবং মানবিকে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত)  দুপুর ২.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

ই ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৫ টি,উপজাতি কোটায় ৩ টি এবং অন্যান্য ১ টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম  ১ থেকে ১০ পর্যন্ত  দুপুর ৩ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ৮ পর্যন্ত দুপুর ৩.৩০ টায়  এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী, খেলোয়াড়) কোটায় মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত দুপুর  ৩.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।


এফ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৪ টি,উপজাতি কোটায় ২টি এবং অন্যান্য ১টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম  ১ থেকে ১০ পর্যন্ত  বিকাল ৪ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ৬ পর্যন্ত বিকাল ৪.৩০ টায়  এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী, খেলোয়াড়) কোটায় মেধাক্রম ১ থেকে ৩  পর্যন্ত বিকাল ৪.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।



বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়,কোটায় ভর্তির অনুমতি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২ ডিসেম্বরের মধ্যে বিষয়ভিত্তিক নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম