আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: December 1, 2019, 4:14 am
নৌযান ধর্মঘট প্রত্যাহার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকরা। তারা ১১ দফা দাবি আদায়ের আশ্বাসে আজ শনিবার রাতে এক ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করে নেন।

গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার পর থেকে এ কর্মবিরতি শুরু হয়। সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়ে নৌ-চলাচল। নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাসহ সারাদেশের বড় বড় নৌযানগুলো বন্ধ ছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম