আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: December 1, 2019, 8:57 am
এখন বাস্তবায়ন হয়নি শান্তি চুক্তি
প্রায় ২২ বছর অতিক্রান্ত হওয়ার পরও আশার মুখ দেখেনি পার্বত্য শান্তি চুক্তি। ফলে এখনো পাহাড়ে বসবাসকারীদের উপর দমন-নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে।

 

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে পাবর্ত্য শান্তিচুক্তির ২২ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।

এ সময় তিনি আরো বলেন, সেনাবাহিনী মোতায়েন করে তাদের সামনেই চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির সদস্য ও চুক্তি সমর্থকদের উপর সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে জেএসএস ও ইউপিডিএফ। এমন অবস্থায় নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম