আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:49 am || প্রকাশের তারিখ: December 1, 2019, 9:56 am
নেত্রকোনায় মুক্তিযোদ্ধা দিবস র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোনা সংবাদদাতা।। ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে নেত্রকোণায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের সেক্টর কমান্ডার ফোরামের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদ্ধোধন করা হয়। উদ্ধোধন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্ফস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। পরে শহরের তেরী বাজার থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গাজী মোস্তফা কামালসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, ডিসেম্বরের প্রথম এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম