আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 10:08 am || প্রকাশের তারিখ: December 1, 2019, 9:59 am
দুর্গাপুরে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড
দুর্গাপুর(নেত্রকোনা) সংবাদদাতা।।

দুর্গাপুর উপজেলার পৌরশহরের চকলেংগুরা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর বিধি মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ।
এলাকাবাসী সূত্রে জানা যায় জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলো । পুলিশ ইতিমধ্যে তাঁকে দুইবার গ্রেপ্তার করেছে মাদক সহ কিন্ত কিছুদিন হাজত খেটে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে মাদক ব্যবসা পুনরায় শুরু করে । যার কারনে এলাকার য়ুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছিলো ।

শনিবার জয়নাল এলাকায় মদ্য পান করে বিংশৃংঙ্খলা সৃষ্টি করলে এলাকার সকল জনতা মিলে তাঁকে ধরে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর নিকট নিয়ে যায় এবং ফারজানা খানম সাথে সাথেই ভ্রাম্যমান আদালত বসিয়ে জয়নাল আবেদীনকে এক বছরের বিনাশ্রম সাজা দেন । পরে তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরন করা হয় ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম