আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 6:13 pm || প্রকাশের তারিখ: December 1, 2019, 12:19 pm
রাজধানীতে প্রশ্নফাঁসের সাথে জড়িত ৭ সদস্য আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (রোববার) দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে (শনিবার) রাজধানীর কাফরুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনতা ব্যাঙ্কের অ্যাসিস্টেন্ট এক্সিউটিভ অফিসার পদে নিয়োগসহ বিভিন্ন স্কুল ও কলেজের ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলেও জানান মাসুদুর রহমান।

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম