আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:15 am || প্রকাশের তারিখ: December 1, 2019, 12:39 pm
নবাবগঞ্জে একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বাড়তি ৪০-৫০ টাকা
দিনাজপুর সংবাদদাতা।। দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে খুচরা বাজারে পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। রোববার (১ ডিসেম্বর ) বাজারঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

পেঁয়াজ বিক্রেতা বলছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে রোববার তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে।

ভাদুরিয়া বাজারের পেঁয়াজ বিক্রেতা হাসানুর রহমান,মাফিজুল জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হলেও দাম কমছে না পিয়াজের। পেঁয়াজ কিনতে আসা নুর ইসলাম, আব্দুর রহমানসহ অনেকে জানান, গত দুই দিন থেকে পেঁয়াজের দাম অনেকটা কম ছিলো। তবে রোববার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম