আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:28 pm || প্রকাশের তারিখ: December 2, 2019, 6:26 am
হঠাৎ করেই মধুমতির ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করলেন মাশরাফি
জেলা সংবাদদাতা।।  হঠাৎ করেই সকালবেলাতে নড়াইল মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং ভাঙ্গন রোধে নির্মিত বাধ পরিদর্শন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে লোহাগড়া ও কোটাকোল ইউনিয়নের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদসহ ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম