আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:37 pm || প্রকাশের তারিখ: December 2, 2019, 6:46 am
দূর করা হবে সমাজের সব অসুস্থতাঃ প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক: সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের এসব অসুস্থতা দূর করতে হবে।


স্পেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (০১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল ভিলা ম্যাগনায় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন ঘুষ, দুর্নীতি করে কিংবা ছিনতাই-সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা দিয়ে একেবারে ফুটানি দেখিয়ে মনে করতো, আমরা যেন কি হয়ে গেছি। মানে, মুই কি হনুরে ভাব। এই মানসিকতা যেন না থাকে। সমাজের এই সমস্ত অসুস্থতা আমাদের দূর করতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস দমন, জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম