আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:34 pm || প্রকাশের তারিখ: December 2, 2019, 7:53 am
আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে অনলাইন সংবাদপত্রের নিবন্ধনঃ তথ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ জানান, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে অনলাইন গনমাধ্যমগুলোর নিবন্ধন। এছাড়াও যারা নিবন্ধিত হবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, অনলাইন পোর্টাল চালু করতে আবশ্যই সরকারের অনুমতি লাগবে। বিদেশী সিরিয়াল সম্প্রচারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিডিও দিয়ে গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের হুমকী হাস্যকর। আন্দোলন না করে আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্ত করার আহ্ববান জানান হাছান মাহমুদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম